কুলাউড়ার শরীফপুরে মাহফুজ আদনান প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

সাইফুর রহমান : কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে মাহফুজ আদনান প্রাইজমানি সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ইং এর উদ্ভোধনী ও ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ১৫ ফেব্রুয়ারি অনুষ্টিত হয়৷ ফাইনাল খেলায় তেলিবিল একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে সনজরপুর ফাইটার্স।

Manual3 Ad Code

খেলা শেষে আমতলাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জিল্লুর রহমান সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মকদ্দুছ আলী। প্রধান অতিথির বকতব্যে প্যানেল চেয়ারম্যান মকদ্দছ আলী বলেন, খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে । খেলাধুলা সকল খারাপ কাজ থেকে দুরে রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি তরুণদের উচিত খেলাধুলা করা । তিনি এই টুরনামেনট আয়োজনে যারা অংশ নিয়েছেন সকলের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নায়িমুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলম বাবু, শরীফপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মুন্সি মোবারক শাহ, ন`মৌজা ভিউ টুয়েন্টিফোরের পেইজের এডমিন মুন্সি মোঃ পারেক আহমদ সহ প্রমুখ। খেলার সার্বিক দিকনিরদেশনা ও পরিচালনায় ছিলেন মাহফুজ আদনান ট্রাষটের ব্যবস্থাপক ও সাংগঠনিক সম্পাদক হাফিজ সরওয়ার হোসেন, ইমরান আহমদ, সুমন আহমদ সহ সাংবাদিক মাহফুজ আদনান সমর্থক জোট শরীফপুর ইউনিয়ন শাখার সদস্য বৃন্দ, মাহফুজ আদনান স্পোর্টস ফোরামের সদস্য বৃন্দ । মাহফুজ আদনান ট্রাষটের তত্বাবধানে এই রকম টুরনামেনট প্রতিবছর আয়োজনের কথা রয়েছে । উল্লেখ্য খেলায় চ্যাম্পিয়ন কে নগদ ৩০০০ টাকা ও রানার্স আপকে নগদ ২০০০ টাকা প্রদান করা হয় ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code