কুলাউড়ার শ্রীপুর ফাযিল মাদরাসা তালামীযের আওতাধীন আলিম শাখার কাউন্সিল সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীপুর ফাযিল মাদরাসা’র আওতাধীন আলিম শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১০মার্চ, শুক্রবার, বাদ জুমু’আ স্থানীয় একটি রেস্টুরেন্টে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ফাযিল মাদরাসা শাখার সভাপতি, হাঃ মুজিবুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ফাযিল মাদরাসা শাখার সাধারণ সম্পাদক, সাকিব আহমদ শিমুল।

Manual1 Ad Code

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক, ছদরুল আমিন সুন্নাহ, সাংগঠনিক সম্পাদক, আব্দুল আলিম কামরান, সহ সাংগঠনিক সম্পাদক, মাহমুদ আলী, সহ প্রশিক্ষণ সম্পাদক, মোঃ আবু হাসান।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে বেলাল আহমদকে সভাপতি, মারজান আহমদকে সাধারণ সম্পাদক ও মোঃ আবু হুসাইনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট আলিম শাখার কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি, সুফিয়ান আহমদ, সহ-সভাপতি, মোঃ আব্দুল হাদী, সহ-সাধারণ সম্পাদক, মাসুদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক, শিহাব উদ্দিন মাহবুব, প্রচার সম্পাদক, মোঃ আব্দুর রহমান, অর্থ সম্পাদক, রুবেল আহমদ, অফিস সম্পাদক, আব্দুল হাশিম সিজাম, প্রশিক্ষণ সম্পাদক, আল-আমিন আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, ইমন আহমদ, সদস্য, জুবায়ের আহমদ, নাঈম আহমদ, হাসনু মিয়া।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code