মৌলভীবাজার সদর হাসপাতাল শুক্রবার থেকে চালু হচ্ছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত বৃহস্পতিবার (৭ মে) থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল। এ ভাইরাস যাতে আরো ছড়িয়ে না পড়ে এজন্য প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে হাসপাতালে সংক্ষিপ্ত পরিসরে জরুরি বিভাগ, ফিভার কর্ণার, করোনা আইসোলেশন, ডায়ালোইসিস সেবা চালু রাখা হয়েছিল। জেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের সভার পর আগামী ২২ মে শুক্রবার থেকে আবার সম্পূর্নরূপে চালু হতে যাচ্ছে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সকল কার্যক্রম।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ তথ্যটি নিশ্চিত করে বলেন, হাসপাতাল খোলার বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাময়িক বন্ধকালীন সময়ে হাসপাতালকে জীবাণুমুক্ত করার জন্য পরপর ৩ দিন হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক ছিটানো হয়েছে।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, জেলা করোনা বিষয়ক কমিটির সভায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সকল কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে হাসপাতালে স্বাভাবিক সকল কার্যক্রম শুক্রবার থেকে শুরু হবে।
উল্লেখ্য সোমবার (৫ মে) পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১০ জন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মকর্তারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code