কুলাউড়ার ওসি বিনয়’র জেলার শ্রেষ্ঠ পুরস্কার লাভ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:

Manual3 Ad Code

কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায়কে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরস্কৃত করা হয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত সোমবার বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া চৌকস পুলিশ অফিসার হিসাবে দায়িত্বপালনের জন্য ওসি বিনয় ভুষন রায় এর হাতে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

জানা যায়, ওসি বিনয় ভূষণ রায়কে কুলাউড়া থানায় যোগদান করার পর মাদক ও সন্ত্রাস দমন, আইশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা পাওয়ায় এ সম্মাননার জন্য মনোনীত করা হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য ইতিপুর্বে তিনি ২০১৮ সালে বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ পদকসহ আরো একাধিকবার তার দায়িত্ব পালনে দক্ষতার জন্য পুরস্কৃত হয়েছেন। হবিগঞ্জ জেলার লাখাই থানা নিবাসী ওসি বিনয় ভূষন রায় ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করে বিভিন্ন সময়ে কুলাউড়া, গোলাপগঞ্জ, ছাতক, কানাইঘাট, বড়লেখা ও জৈন্তাপুর থানায় দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর দায়িত্বে থাকাকালীন সময়ে মাদকদ্রব্য বিরোধী সফল অভিযান পরিচালনা করার জন্য তাকে পুরস্কৃত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code