সিলেটের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া

Manual4 Ad Code

 

আল্লাহর দেওয়া সৃষ্টি সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে অনেকের চোখের জল যেন এখন বৃষ্টি। যেমন মুষলধারে বৃষ্টি হয় তেমনি একজন সুবিধা বঞ্চিত মানুষ নিয়ে একটি পরিবার অশ্রু ভেজা চোখে দিন রাত কাটায়। সুবিধা বঞ্চিতরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের হওয়ায় অনেক যন্ত্রনা ভোগ করতে হয় সন্তান ও পরিবারকে। সন্তানকে সুবিধা আসে যেমন অভিভাবকদের মন কাঁদে তেমনি যে সমস্ত সুবিধা বঞ্চিতরা শ্রবর শক্তি সম্পন্ন তারা ঠিকই উপলব্ধি করে এবং আফসোস করে কেন এমন হয়ে জন্মগ্রহণ করলাম পরিবারের বোঝা হয়ে।
সেই পরিবারগুলোর ক্লান্তি অনেক কমে যায় যদি সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সমাজপতিরা দায়িত্ব নে। রাষ্ট্র ও তার দায়ভার বহন করে। তাহলে কি আর থাকে এসব বোঝা পরিবারের হয়ে। সুবিধা বঞ্চিত যে পাশে দাঁড়িয়ে এদের কাউকে লাগিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করলে পরিবার সমাজ রাষ্ট্র সকলেই উপকৃত হবে।
এটা শুধু মন মানসিকতার পরিবর্তন করতে পারলে সুন্দর সমাজ ও রাষ্ট্র নির্মাণ করতে সময়ের ব্যাপার মাত্র।
সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিকতার পরিচয় দিয়ে সিলেটে সুবিধাবঞ্চিতদের সাথে ঈদের খুশি, আনন্দ ভাগাভাগি করতে তাদের পাশে দাঁড়িয়েছে মরহুম মনা উল্লা ফাউন্ডেশন। ৪ অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদের উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

৪ বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার সৈয়দপুর গ্রামের হাজী বাড়িতে এ মানবিক অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

Manual3 Ad Code

প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলার ট্রাক পিক আপ কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সভাপতি সোহেল আহমদ রানা, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপিএডভোকেট সালেহ আহমদ। জামায়াতে ইসলামী বাংলাদেশ এর ৮ নং ওয়ার্ড সভাপতি ফয়সাল আহমদ, এছাড়াও ফাউন্ডেশন এর উপদেষ্টা মিসবাহ উদ্দিন ( অলি), মোহাম্মদ রিয়াজুল ইসলাম রাজু, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল হক উপস্থিত ছিলেন। পরিশেষে মরহুম মনাউল্লার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। ডেস্ক বিজে

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সিলেটের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code