কুলাউড়ায় গৃহবধূ আত্মহত্যা : স্বামী আটক

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার কড়ইগ্রামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (৬ এপ্রিল) সকালে মোর্শেদা আক্তার সাথি (১৮) নামে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। সাথি কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের মুজিবুর রহমান মেয়ে।
থানার এসআই হারুনুর রশীদ জানান, পারিবারিক কলহের কারণে সাথি তার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায় জানান, এ ঘটনায় গৃহবধূ সাথির স্বামী জামালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code