কুষ্টিয়ার খোকসায় বীরমুক্তিযোদ্ধার বাড়ি থেকে পরিত্যক্ত  গ্রেনেড উদ্ধার!

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
সজল রায় খোকসা প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে আজ (১৬) জুন বুধবার দুপুরে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিম বিশ্বাসের  বাড়ি থেকে গ্রেনেড নামক বস্তুুটি উদ্ধার করে এলাকার একটি মাঠের মধ্যে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সংরক্ষিত রাখা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোছা. রিজিয়া বেগম জানান, প্রায় ১ মাস পূর্বে তার বসত ঘরের পিছনে একটি শিমুল  গাছ কাটার সময় গোড়ার মাটি সরানো হলে আশ্চর্য এই বস্তুুটি পেয়ে তিনি ঘরে এনে রেখে দেন। আশপাশের লোকজন সকলেই দেখেছে কিন্তুু কেউ কিছু বলতে পারে নাই। বুধবার পুলিশ ও সাংবাদিকরা বাড়িতে এসে  বলছে এটি ক্ষতিকর বোমা। তিনি আরো জানান তার স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন সে সময় বহু মুক্তিযোদ্ধা তাদের বাড়িতে আসতো হয়তো সে সময় কেউ এনে ফেলে দিয়েছিলো। বুঝতে না পেরে তিনি হাতে নিয়ে ঘুরে বেড়িয়েছেন।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, গ্রেনেড সদৃশ্য বস্তুুটি পাওয়া গেছে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে। আমরা প্রাথমিকভাবে বস্তুুটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখেছি। পরবর্তীতে বোমা ডিসপোজাল টিম এসে উদ্ধার করে নিয়ে যাবে। যেহেতু তিনি মুক্তিযোদ্ধা ছিলেন ধারনা করা হচ্ছে যুদ্ধ পরবর্তীতে বস্তুুটি এখানে ফেলে দেয়া হয়েছে।
Attachments area
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code