কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ির তালা খুললো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

কুষ্টিয়া ২৯ অক্টোবর ২০২০
অবশেষে ভক্ত আর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। লালন একাডেমীর সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সাত মাস ধরে বন্ধ ছিল বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের এ আখড়াবাড়ি। গত বছর দোল পুর্নিমার উৎসবও ছোট পরিসরে করা হয়। আর এবারের তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়। এই আখড়াবাড়ি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।
দেশের অন্যান্য পর্যটন কেন্দ্র আগেই খুলে দেওয়া হলেও লালন আখড়া বাড়ি বন্ধ ছিল। তবে শেষ পর্যন্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তে আখড়া বাড়ি খুলে যাওয়ায় খুশি সাঁইজির ভক্ত ও দর্শনার্থীরা।
লালন একাডেমীর সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, ভক্তদের কথা মাথায় রেখে আখড়াবাড়ি খুলে দেওয়া হয়েছে। তবে সেখানে আসা দর্শনাথীরা- ভক্তদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ব্যাপারে কঠোর নজরদাবির ব্যবস্থা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code