কুয়াকাটায় বিদেশী নাগরিকের ব্যবহ্নত ড্রোন উদ্ধার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
কুয়াকাটায় ধান ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় একটি উচ্চক্ষমতা সম্পন্ন ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে বিদেশী এক নাগরিক ওই ড্রোনটি তার বলে দাবি করেছেন, তবে এটি ব্যবহারে পূর্বানুমতি নেওয়া হয়নি বলে পুলিশ জানিয়েছে। একই সাথে দেশবিরোধী কোন তথ্য, ছবি কিংবা ভিডিও পাচারের ক্ষেত্রে এর ব্যবহার হচ্ছিল কিনা এটি পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। সোমবার শেষ বিকেলে চঐঅঘঞঙগ ৪ চজঙ মডেলের ড্রোনটি কুয়াকাটা পর্যটন কেন্দ্র এবং দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের অদূরে লক্ষ¥ীপাড়া গ্রামের ধান ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় পান স্থানীয়রা। ড্রোনটি উদ্ধার করে ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার কাছে জমা দেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা উদ্ধার করে নিয়ে যায়।
মহিপুর থানা পুলিশ জানান, ধান ক্ষেতে পাওয়া ড্রোনটি সোমবার রাতে লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা তাদের কাছে হস্তান্তর করে। এরপর ড্রোনের মালিকানা দাবি করে মিকাইল নামে বেলজিয়ামের নাগরিক তাঁর দু’জন সহকর্মীকে নিয়ে থানায় আসেন। মিকাইল দাবি করেছেন, এই ড্রোন পায়রা সমুদ্রবন্দর এলাকায় ড্রেজিংয়ের সার্ভে কাজে ব্যবহারের জন্য বিদেশ থেকে আনা হয়েছে। পুলিশ আরও জানান ওই বেলজিয়ামের নাগরিক কুয়াকাটার সিকদার রিসোর্টের একটি ভিলায় অবস্থানের সময় সোমবার দুপুরে ড্রোনটি পরীক্ষামূলক আকাশে উড়িয়েছিলেন। এসময় ড্রোনটির নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়েছে বলে ওই বিদেশী নাগরিকের দাবি। পুলিশকে বেলজিয়ামের নাগরিক মিকাইল জানিয়েছেন, পায়রা সমুদ্র বন্দরের নদী খনন কাজে কর্মরত রয়েছেন।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, পরিত্যক্ত অবস্থায় পাওয়া ড্রোনের মালিক একজন বেলজিয়ামের নাগরিক। তবে এটি কোন দেশবিরোধী কাজে ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিরক্ষার ক্ষেত্রে এটি আকাশে উড্ডয়নের জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি বলে পুলিশ জানিয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code