কুয়েতের নতুন যুবরাজ শেখ মেশাল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

কুয়েতের নতুন যুবরাজ হিসেবে শপথ নিয়েছেন শেখ মেশাল আল আহমাদ আল সাবাহ।তিনি সাবেক নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে নতুন যুবরাজ হিসেবে শেখ মেশালের পক্ষে ভোট সম্পন্ন হয়।

ভোট শেষ হওয়ার পরপর শেখ মেশাল পার্লামেন্টে প্রবেশ করেন। সেখানে তিনি নতুন আমির শেখ নওয়াফ আল আহমাদ আল সাবাহর সামনে শপথ গ্রহণ করেন।

Manual3 Ad Code

এর আগে বুধবার দেশটির নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ নতুন যুবরাজ হিসেবে শেখ মেশালকে মনোনীত করেন।

Manual6 Ad Code

আরব নিউজ জানিয়েছে, কুয়েতের নতুন আমির ও যুবরাজ প্রয়াত আমিরের ভাই। মৃত আমিরের ৮০ বছর বয়সী ভাই শেখ মেশাল ২০০৪ সালে ন্যাশনাল গার্ডের উপপ্রধান হওয়ার আগে ১৩ বছর ধরে দেশটির নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code