কুয়েতে আবাসন ভবনে আগুন লেগে নিহত ৩৫

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল অ্যারাবিয়া। দেশটির দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে এই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভবনটিতে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন। সংবাদমাধ্যমটির দাবি, মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত চার ভারতীয়ও নিহত হয়েছেন বলে কুয়েতি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

Manual4 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code