কুয়েতে উৎসবমুখর পরিবেশে আরটিভির বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ বহুল প্রচারিত প্রাইভেট টিভি চ্যানেল আরটিভি হাঁটি,হাঁটি পা,পা করে ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পর্দাপণ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কুয়েতস্হ খাইতেন রাজধানী প্যালেস হোটেলে ১২ই জানুয়ারি বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
আরটিভি দর্শক ফোরাম কুয়েতের আয়োজনে,তাইবা গ্রুপ অফ কোম্পানি (বাংলাদেশ)এর সহযোগিতায় আরটিভি ১৮ বছর পূতিতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
আল-হুদা পএিকার সম্পাদক মাওলানা মামুনুর রশীদের পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান পর্ব শুরু হয়।
আরটিভি কুয়েত প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিন ও সাংবাদিক আল-আমিন রানার যৌথ সঞ্চালনায়,আরটিভি দর্শক ফোরাম কুয়েতের যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিফেন্স এ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল মুঃ হাসান উজ-জামান,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েতের কান্ট্রি ম্যানেজার এ,বি সিদ্দিক,তাইবা গ্রুপ অফ কোম্পানি (বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক মানিক মোল্লা।
আরটিভি বর্ষপূর্তিতে উপস্থিত অতিথিবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন,হযরত আলী মল্লিক, ফয়েজ কামাল,আব্দুল হাই ভূইয়া, জাহাঙ্গীর খান পলাশ,লিয়াকত খান, নাজিম উদ্দিন,আলাউদ্দিন,শাহনেয়াজ নজরুল কামরুজ্জামান টিটু,কামাল হোসেন, গোলাম মওলা,এ,কে আজাদ নূর প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের প্রবাসী সংবাদকর্মী, বাংলাদেশ কমিউনিটির ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন -সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে দর্শকদের নানান প্রত্যাশা পূরণের চেষ্টায় প্রতি মূহুর্তে এগিয়ে চলেছে চ্যানেলটি নতুন নতুন অনুষ্ঠান, নাটক, টকশো, রিয়েলিটি শো,এওয়ার্ড, অনুষ্ঠান আর ভিন্নধারায় সংবাদ দিয়ে কয়েক বছরে দর্শকদের প্রতি শীর্ষে উঠে এসেছে আরটিভি। সেই সাথে আশাকরি প্রবাসীদের বিভিন্ন সমস্যা গুলো আরটিভির মাধ্যমে তুলে ধরবেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান বলেন আরটিভি বস্তুনিষ্ঠ সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচারে সকলের শীর্ষে আরটিভি। এ জন্যে আরটিভির সকল কর্মকর্তা,কলাকৌশলী,সাংবাদিক ও দর্শকদের শুভেচ্ছা এবং ধন্যবাদ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে আরটিভির ভবিষ্যৎ উওর উওর সাফল্য কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code