কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

কানাডা অফিস: কানাডায় এক শিখ নেতার হত্যাকাণ্ড নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছে কানাডা ও ভারত। কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার দাবি করেন, শিখ সম্প্রদায়ের নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় গত ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ায় গুলি করে হত্যা করা হয়।

Manual8 Ad Code

দেশটির আইনসভা হাউজ অব কমন্সে ট্রুডোর এমন মন্তব্যের পরই দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে অস্থিরতা শুরু হয়। প্রথমে কানাডা এই হতাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কানাডায় নিযুক্ত ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানকে বহিষ্কার করে এবং তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এর কয়েক ঘণ্টা পর নয়াদিল্লিতে কর্মরত কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে ৫ দিনের মধ্যে কানাডায় ফিরে যাওয়ার নির্দেশ দেয় ভারত।
জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ করার পর কঠিন ভাষায় এ দাবি প্রত্যাখ্যান করে মোদি প্রশাসন।

Manual7 Ad Code

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ট্রুডোর এমন বক্তব্যের জবাব দিতে কানাডার হাইকমিশনার, অথবা রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code