কৃষক বাঁচলে দেশ বাঁচবে – খাদ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

দুমকি (পটুয়াখালী) :
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন,কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের কল্যানে এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।কৃষকের উৎপাদিত ধান-চালসহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিৎ করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। কৃষকরা যাতে কোন ক্রমেই হয়রানীর শিকার না হয়, সেদিকে খেয়াল রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিরলস ভাবে কাজ করছি।
বুধবার সকালে উপজেলার পাতাবুনিয়া এলাকায়১হাজার মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন নব-নির্মিত খাদ্য গুদামের উদ্বোধনী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. হারুন অর রশীদ হাওলাদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, উপসচিব আবুল কালাম আজাদ, বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: ফারুক হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এবিএম সফিকুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল মামুন ও ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শাহজাহান আকন সেলিম, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম প্রমুখ। এর আগে খাদ্যমন্ত্রী ফিতা কেটে নব-নির্মিত খাদ্য গুদামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে খাদ্য গুদামে ৬শ’ মে.টন চাল ও আড়াই মে.টন ধান মওজুদ করা হয়

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code