কৃষ্ণানকে আবার নির্বাচিত করার আহ্বান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: কাউন্সিলম্যান শেখর কৃষ্ণাণের পূণনির্বাচনকে সামনে রেখে জ্যাকসন হাইটস-এ উৎসবমুখর পরিবেশে পোস্টার ক্যাম্পেইন হয়েছে। নিউইয়র্কে প্রবাসী কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস এর প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদের নেতৃত্বে একদল সমর্থক এই ক্যাম্পেইনে অংশ নেন। অনেকের মধ্যে ছিলেন শেখর কৃষ্ণানের দপ্তরের কমিউনিটি অ্যাফেয়ার্স ম্যানেজার সামিনা রহমান, শিল্পকলা একাডেমি ইউএসএ ইনক এর সভাপতি মনিকা রায় চৌধুরী ও মূলধারার রাজনীতিক মিলন রহমান।

তারা জ্যাকসন হাইটস্ এর প্রাণকেন্দ্র ডাইভারসিটি প্লাজা থেকে শুরু করে বাংলাদেশ স্ট্রিট এলাকার বাণিজ্যিক কেন্দ্রগুলোয় পোস্টার ক্যাম্পেইন করেন। সেসময় স্থানীয় জনগোষ্ঠির সঙ্গে আলোচনা করেন এবং বাংলাদেশি কমিউনিটির অতি প্রিয়জন শেখর কৃষ্ণাণকে পূণর্বার নির্বাচিত করার আহ্বান জানান।

Manual4 Ad Code

রাজনৈতিক ব্যক্তিত্ব আবু জাফর মাহমুদ বলেন, শেখর কৃষ্ণাণ আমাদের লোক। তিনি জ্যাকসন হাইটস, এল্মহার্স্ট ও উডসাইডের নির্বাচিত কাউন্সিলম্যান হিসেবে যে যোগ্যতা দেখিয়েছেন, বাংলাদেশিদের প্রতি যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমরা কখনো ভুলে যেতে পারি না। মার্কিন সরকারের সকল স্তরে তিনি তার যোগ্যতা প্রমাণ করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code