কেউ ইচ্ছা করলেই কাউকে ক্রসফায়ারে দিতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual3 Ad Code

বন্দুকযুদ্ধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমাদের সিস্টেম খুবই সুন্দর, এ সিস্টেমে কেউ ইচ্ছা করলেই কাউকে ক্রসফায়ারে দিতে পারে না। ইচ্ছা করলেই কেউ কাউকে গুলি করতে পারেন না। সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করেন তখন আমাদের নিরাপত্তা বাহিনী তাদের জীবন রক্ষার্থে হয়ত অনেক সময় গুলি ছুড়ে থাকেন। সেটা তার জন্য বৈধ। আমাদের দেশে বন্দুকযুদ্ধের যতগুলো ঘটনা ঘটেছে সব ঘটনারই একটি জুডিসিয়াল ইনকোয়ারি হয়। যে ঘটনা ঘটল তার পেছনে যথাযথ কারণ ছিল কিনা। না গাফিলতি ছিল। কোথাও গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Manual5 Ad Code

বাংলাদেশে মানবাধিকার লংঘনের অভিযোগে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ ইচ্ছে করে ক্রসফায়ার কিংবা গুলি করতে পারে না।  যুক্তরাষ্ট্র সরকার একটি নিষেধাজ্ঞা দিয়েছে, এ প্রতিবেদনটি এখনও সরকারিভাবে আসেনি।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কাওরানবাজার ঢাকা ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হল রুমে ‘নিম্ন আয় এলাকার জনগণের জন্য আদর্শ গ্রাহক সম্মাননা’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Manual2 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকান সরকার একটি নিষেধাজ্ঞা দিয়েছে, এ প্রতিবেদনটি এখনও আমার টেবিলে আসেনি। এটা আমাকে দেখতে হবে, কেন এবং কী কারণে নিষেধাজ্ঞা দিয়েছে। না দেখে পুরো মন্তব্য করা সম্ভব নয়। এ সমস্ত ঘটনার পেছনে (ক্রসফায়ার)যথাযথ কারণ ছিল বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে বিগত দিনে। এ সমস্ত ঘটনা শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ঘটছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code