কেমুসাসের ঈদ আড্ডা ঈদ প্রেমের বন্ধনে মানুষকে আবদ্ধ করতে অনুপ্রাণিত করে -অধ্যক্ষ কবি কালাম আজাদ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: বৃষ্টিভেজা সন্ধ্যায় নির্মল আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ঈদ-আড্ডা আজ (০৬ জুলাই) বৃহস্পতিবার বাদ মাগরিব সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়। ঈদ আড্ডা ও সংসদের ১১৫৭ তম সাহিত্য আসরে আড্ডার মধ্যমণি সাহিত্য সংসদের সহসভাপতি, বিশিষ্ট কবি, অধ্যক্ষ কালাম আজাদ বলেন, মুসলমানদের সংস্কৃতি নির্মল আনন্দ-উল্লাসশূণ্য নয়। ঈদ যেমন আমাদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসে, তেমনি প্রেমের বন্ধনে মানুষকে আবদ্ধ করতে অনুপ্রাণিত করে। আজকের এই আড্ডায় এসে আমার আনন্দ পরিপূর্ণতা পেলো।

Manual5 Ad Code

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের সদস্য গল্পকার সেলিম আউয়ালের পরিচালনায় আসরে স্বাগত বক্তব্যে কেমুসাসের সাধারণ সম্পাদক কবি সৈয়দ মবনু ঈদের প্রাক্কালে নিজের স্বাভাবিক জীবনের কিছু বিঘ্নতা সত্বেও সবার জন্যে আনন্দ ভাগাভাগি করার প্রয়াস থেকে সাহিত্য সংসদের উদ্যোগে ঈদ আড্ডা আয়োজনের কথা উল্লেখ করে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ উৎসব আয়োজন আমার দেখার সুযোগ হয়েছে। আমরাও আমাদের সকল সীমাবদ্ধতার মধ্যে থেকেও ঈদের পরিপূর্ণ আনন্দ যাতে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি এই প্রয়াস চালাতে হবে। এরই ধারাবাহিকতায় অন্তত লেখকদের নিজেদের আনন্দকে ভাগাভাগি করার জন্যে প্রতি বছর আমরা সাহিত্য সংসদের উদ্যোগে ঈদ আড্ডার আয়োজন করবো। কারণ আনন্দ ভাগাভাগি করলে তা আরো বাড়ে।

Manual4 Ad Code

কবিতা-ছড়া, নিজের স্মৃতিকথা বর্ণনার মধ্য দিয়ে আড্ডায় অংশগ্রহণ করেন কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি সালেহ খসরু, কেমুসাসের সহসাধারণ সম্পাদক আব্দুস সাদেক লিপন, পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, যুক্তরাজ্যের সাপ্তাহিক বাংলামেইল পত্রিকার সম্পাদক ছড়াকার নাসির আহমদ, কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব মুহম্মদ, সহ পাঠাগার সম্পাদক ইছমত হানিফা, কবি আনোয়ার হোসেন মিসবাহ, কবি এডভোকেট আব্দুল মুকিত অপি, শামসীর হারুনুর রশীদ, সিরাজুল হক, আমিনা শহীদ চৌধুরী মান্না, ছয়ফুল আলম পারুল, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শামশাদ, কামাল আহমদ, পারভেজ হুসেন তালুকদার, কবির আশরাফ, মকসুদ আহমদ লাল। আড্ডার মুল আকর্ষণ সংগীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী মাসুম বিল্লাহ, সৈয়দ জাবির আহমদ, কোবাদ বখত রুবেল, বাহা উদ্দিন বাহার, বিমান বিহারি বিশ্বাস।

আড্ডা শুরুতে কোরআন তিলাওয়াত করেন জুবায়ের আহমদ সার্জন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code