

লন্ডন ডেস্কঃ
টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশন এর সঃ সংবাদ বিজ্ঞপ্তিতে “সম্প্রতি টাওয়ার হ্যামলেটসে কেয়ারারদের এক সভায় বারার কেয়ারার ও সাপোর্ট ওয়ার্কারদের নিয়ে একটি মহলের অনভিপ্রেত বক্তব্য” সাধারন কেয়ার ও সাপোর্ট ওয়ার্কারদের অবমাননার শামিল বলে জানানো হয়েছে। বিজ্ঞতিতে টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশন “একজন বিতর্কিত কেয়ারার কর্তৃক জনগণের ভোটকে প্রভাবিত করার” উদ্দেশ্যে দেয়া ওই বক্তব্যের তিব্র নিন্দা জানায়।
উল্গলেখ্য, গত ২৯ শে সেপ্টেম্বর কেয়ারারদের একটি গ্রূপের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র ও আগামী স্থানীয় নির্বাচনের সম্ভাব্য একজন প্রার্থী। ওই সভাটি সামাজিক অনুষ্ঠান হলেও এটিকে রাজনৈতিক সমাবেশে পরিণত করা হয়েছিল। সভায় জনৈক কেয়ার ওয়ার্কার “এক হাজার কেয়ারারদের মাধ্যমে কুড়ি হাজার ভোট সংগ্রহের আশ্বাস দেন, যা কেয়ার ফোর্সের জন্য মানহানিকর ও ইলেকশন ইন্জিনিয়ারিং এর আভাস দেয়।” বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর হাউজ অব লর্ডসে লর্ড হাওয়ার্ড একজন অব্যাহতিপ্রাপ্ত সাবেক মেয়রের পক্ষে আবারো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনার ইংগিত বলে এর সমালোচনা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনৈক কেয়ারারের এই বক্তব্য কোনো অবস্থাতেই টাওয়ার হ্যামলেসের সাধারন কেয়ার ওয়ার্কারদের বক্তব্য নয়। এটি গুটি কয়েক স্বার্থন্বেশী ও রাজনৈতিক উচ্চাভিলাসী কেয়ারারের অপপ্রয়াস মাত্র। টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশন মহল বিশেষের এরকম অপমানজনক ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। সথে সাথে তাদের এই আপত্তিজনক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে ।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশন মনে করে প্রত্যেক কেয়ার ওয়ার্কার্স ও সাপোর্ট ওয়ার্কার ভোটাধিকার প্রয়োগে পুরোপুরি স্বাধীন ও প্রভাব মুক্ত। ইতিপূর্বে টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশন স্থানীয় প্রশাসনে ও জন প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তাদের ন্যায্য দাবি যেমন লন্ডন লিভিং ওয়েজেস, জিরো আওয়ার রহিত করে মিনিমাম কন্ট্রাক্ট আওয়ার এবং ট্রাভেল মানি সহ বিভিন্ন দাবিদাওয়া আদায়ে সফল হয়েছে। ভবিষ্যতেও সাধারণ কেয়ারারদের ন্যায্য দাবিদাওয়া আদায়ে এসোসিয়েশন সচেষ্ট থাকবে।”
বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন ও সাধারন সম্পাদক কামাল হোসেন মহল বিশেষের এই অপপ্রচারে বিভ্রান্ত না হতে সাধারণ কেয়ার ও সাপোর্ট ওয়ার্কার এবং সার্ভিস ইউজারসহ জনসাধারণের প্রতি আহ্বান জানান। তারা আরো বলেন, “টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন, এই সংগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে মুক্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।” প্রেস বিজ্ঞপ্তি