কে এই অজ্ঞাত বৃদ্ধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

শৈলকুপা (ঝিনাইদহ) :
এক দুইদিন না। বছরের পর বছর রোদ ঝড় বৃষ্টি এ ভাবেই কাঁদা মাটিতে বসবাস করে আসছে অশিতীপর অজ্ঞাত এ বৃদ্ধ লোকটি। দুই তিন দিনের প্রচন্ড বৃষ্টিতে কাদা পানিতে ঢেকে যাওয়ার উপক্রম। শুয়ে আছে একটি কম্বল গাঁয়ে। উদ্ধারে এগিয়ে আসেনি স্থানীয় প্রশাসন ও এলাকাবাসি। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারের পুলিশ ফাড়ির সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে। বুধবার বিকালেও তাকে দেখা গেছে কাদা পানিতে শুয়ে কম্বল গায়ে ঠক ঠক করে কাঁপছে। তবে পাগল হিসাবে পরিচিতি পাওয়া এ লোকটা বর্তমানে জীবণ মৃত্যুর সন্ধিক্ষনে। ভাটই এলাকার অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল বিশ্বাস জানান তিনিও বেশ কয়েক বছর ধরে লোকটিকে তাদের এলাকায় দেখছেন। সারাদিন ঘোরাঘুরি করে বাজারের যে কোন স্থানে শুয়ে থাকে। গত এক সপ্তাহ ধরে অজ্ঞাত এ লোকটি ভাটই পুলিশ ফাড়ির সামনে মহা সড়কে বৃষ্টির মধ্যে একটি কম্বল গায়ে শুয়ে আছে। কাঁদা পানিতে প্রায় ঢেকে যাওয়ার উপক্রম। তার এ অবস্থা হলেও এখন পর্যন্ত তাকে উদ্ধারের জন্য কেও এগিয়ে আসেনি বলে তিনি জানান।
ভাটই পুলিশ ফাড়ির ইনচার্জ এ এসআই রেজওয়ানুল হক জানান, পুলিশ ফাড়ির সামনে মহা সড়কে এক অজ্ঞাত বৃদ্ধ লোক প্রচন্ড বৃষ্টির মধ্যে কাদাপানির মধ্যে একটি কম্বল গায়ে শুয়ে আছে। তিনি তাকে প্রতিদিন তার খোঁজ খবর নেন। খাবার দিলে খাবার নেই কিন্ত তাকে খেতে দেখেননি কোন সময়। তিনি এখানে নতুন এসেছেন। লোক মুখে শুনেছেন এ লোকটি এ এলাকায় বেশ কয়েক বছর আগে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code