কে হচ্ছেন টুইটারের নতুন সিইও

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: টুইটারের প্রধান নির্বাহী (সিইও) খুঁজে পেয়েছেন ইলন মাস্ক। এক টুইটার পোস্টে বৃহস্পতিবার টুইটারের মালিক মাস্ক বলেন, ‘এক নারীকে প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি আনুমানিক ৬ সপ্তাহের মধ্যে আমার কাছ থেকে দায়িত্ব নেবেন’।

Manual8 Ad Code

প্রধান নির্বাহীর পদ ছাড়লেও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মাস্ক।

কাকে নিয়োগ দিতে যাচ্ছে তার বিস্তারিত না জানালেও ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন বলছে, এনবিসিইউনিভার্সাল -এর বিজ্ঞাপনের প্রধান লিন্ডা ইয়াকারিনোর নাম আলোচনায় আছে।

Manual1 Ad Code

গত ডিসেম্বরে এক টুইট পোস্টে মাস্ক জানতে চেয়েছিলেন যে প্রধান নির্বাহীর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিত কি না। ওই সময় তিনি এই ঘোষণা দিয়েছিলেন, মতামত জরিপে যে ফল আসবে, তা তিনি মেনে নেবেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code