বোমা দেয়ার বিরোধিতা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

কানাডা অফিস: যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিষিদ্ধ ক্লাস্টার বোমা দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করেছে কানাডা। গতকাল এক বিবৃতিতে এই জানিয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকার।
ইউক্রেনকে নিষিদ্ধ ও বহুল বিতর্কিত ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের চলমান পাল্টা অভিযান জোরদার করতে ভয়াবহ এ অস্ত্র দেয়া হচ্ছে। এই বোমায় বহু বেসামরিক নাগরিক হত্যার রেকর্ড থাকায় এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।
এক বিবৃতিতে কানাডীয় সরকার বলেছে, ‘আমরা ক্লাস্টার বোমার ব্যবহার সমর্থন করি না। ক্লাস্টার বোমার কারণে বহু বেসামরিক নাগরিক বিশেষ করে শিশু হত্যা যেন আর না হয় তাই আমরা এর অবসান ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code