কে হচ্ছেন সিলেট চেম্বারের সভাপতি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে দুই প্যানেলেরই ১১ জন করে পরিচালক নির্বাচিত হয়েছেন। ফলে চেম্বারের সভাপতি-সহ সভাপতি কে হতে যাচ্ছেন তা নিয়ে ধুম্রজাল তৈরী হয়েছে।

Manual4 Ad Code

আজ সোমবার বিষয়টি নিস্পত্তি হবে। সিলেট ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে সভাপতি পদে আব্দুর রহমান জামিল, সিনিয়র সহ সভাপতি পদে জিয়াউল হক ও সহ সভাপতি পদে হুমায়ুন আহমদকে মনােনয়ন দেয়া
হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে সভাপতি পদে এটিএম শােয়েব, সিনিয়র সহ সভাপতি পদে তাহমিন আহমদ ও সহ সভাপতি পদে মুশফিক জায়গিরদারের নাম শুনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত এসব মনােনয়নে রদবদলও ঘটতে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেহেতু উভয় প্যানেলের সমান সংখ্যক পরিচালক নির্বাচিত হয়েছেন, তাই প্রেসিডিয়াম বডি গঠনেও সমান সংখ্যক ভােট পড়লে শেষ মুহূর্তে লটারী হবে। লটারীতেই নির্ধারীত হবে চেম্বারের মূল নেতৃত্বে কারা আসছেন।

Manual5 Ad Code

এর আগে গতকাল শনিবার সকাল থেকে বিকাল অবধি শান্তিপূর্ণভাবেই ভােটগ্রহণ শেষ হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code