কোলজুড়ে প্রথম সন্তান

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual1 Ad Code

ফুটফুটে এক রাজকন্যার বাবা-মা হলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রবিবার (৮ সেপ্টেম্বর) প্রথম সন্তানের মুখ দেখলেন দীপবীর দম্পতি। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে রীতিমতো ডগমগ তাদের ভক্তরা। শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল হ্যান্ডেলে।
৭ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোনকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিনেত্রীকে তার মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে মুম্বাইয়ের রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল। শনিবার হাসপাতালে যাওয়ার পথে তার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হয়েছিল।

প্রথম সন্তানকে স্বাগত জানানোর দুই দিন আগে, দীপবীর শহরের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন। দম্পতির সঙ্গে ছিল তাদের পরিবারের উভয় পক্ষের সদস্যরা। সেখানে অনাগত সন্তানের জন্য প্রার্থনায় মগ্ন হন তারা।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code