কোহিস্তানে নারী প্রার্থীদের প্রচারণা

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের কোহিস্তানে
স্থানীয় আলেমদের ফতোয়া উপেক্ষা করে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন চার নারী
প্রার্থী। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে তাদের হুমকি ও কট্টর পিতৃতান্ত্রিক
সমাজকে মোকাবিলা ও সামাজিক বাধা অতিক্রম করতে হচ্ছে। মঙ্গলবার (৬
ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে
এসেছে।

পাকিস্তানের রক্ষণশীল খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তানের পার্বত্য
অঞ্চলে প্রায় ৮ লাখ লোকের বাসস্থান। গত সপ্তাহে এখানে নারী প্রার্থীদের পক্ষে
প্রচারণায় অংশ নেওয়ার বিরুদ্ধে এক ফতোয়া জারি করেছেন কোহিস্তানের মুসিলম
আলেমরা। এই আলেমদের বেশিরভাগই জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের সদস্য। নারী
প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়াকে অনৈসলামিক বলে ঘোষণা করেছেন
তারা। ফতোয়ায়, একজন নারীর অন্যদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার ঘটনার তীব্র
নিন্দা জানানো হয়েছে। তাদের দাবি, কোহিস্তান অঞ্চলের ৩০ জন ‘ইসলাম বিশেষজ্ঞ’
ও অন্তত ৪০০ আলেম ফতোয়াটিকে সমর্থন করেছেন।

Manual1 Ad Code

কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অতিশয় পুরুষতান্ত্রিক সমাজে বাস করেও, সামাজিক
বাধা ভেঙে আসন্ন ৮ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কোহিস্তানের
চার নারী প্রার্থী। ফতোয়ার এই হুমকি উপেক্ষা করেই নির্বাচনি প্রচারণায় অংশ
নিচ্ছেন তারা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code