হামাসের রকেট কারখানায় আঘাত হানার দাবি ইসরায়েলের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এ সময় ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি ভূগর্ভস্থ রকেট কারখানায় আঘাত হানার ঘটনাও ঘটেছে।

Manual4 Ad Code

সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ভূগর্ভস্থ সেই কারখানাটিতে রকেট ও অন্যান্য বিস্ফোরক প্রস্তুত করা হতো। হামাসের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত এ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

Manual1 Ad Code

প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়েছিল। তার জবাবেই রোববার রাতে বিমান হামলা চালানো হয়েছে।

Manual7 Ad Code

হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে।

২০০৭ সালে ফিলিস্তেনের ক্ষমতাসীন রাজনৈতিক দল ফাতাহকে হটিয়ে গাজা ভূখন্ডের নিয়ন্ত্রণ দখল করে হামাস। তারপর গত ১৬ বছরে বেশ কয়েক বার ইসরায়েলে হামলা চালিয়েছে এই গোষ্ঠী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code