কৌশলে পাসপোর্ট পাচ্ছে রোহিঙ্গারা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

বিশেষ প্রতিবেদন: চট্টগ্রামে নানা কৌশলে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন রোহিঙ্গারা। এর পেছনে রয়েছে এক শ্রেণির অসাধু জনপ্রতিনিধি ও নির্বাচন অফিসের কিছু কর্মী। তাদের সঙ্গে যোগসাজসেই রোহিঙ্গারা হয়ে যাচ্ছেন বাংলাদেশি, পাসপোর্টে নিয়ে পাড়ি জমাচ্ছেন বিশ্বের নানা দেশে। এতে দেশের ভাবমূর্তি ও নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিস সূত্র জানায়, গত কয়েক বছরে এমন বহু অভিযোগ উঠেছে। এমন কাজে জড়িত রোহিঙ্গা, দালাল ও নির্বাচন অফিসের কর্মীসহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

নির্বাচন অফিসের কর্মীদের সহায়তায় রোহিঙ্গারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়ে পাসপোর্টের আবেদন করছেন, এমন বিষয়টি প্রথম উঠে আসে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সাবেক (চাকরিচ্যুত) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনের তদন্তে।

Manual5 Ad Code

শরীফ উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে ১৭২টি আবেদন ফরম এনেছিলাম। যাদেরকে রোহিঙ্গা বলে সন্দেহ করা হয়েছিল। একইভাবে চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেও ৫০/৬০টি আবেদন ফরম এনেছিলাম। এসব আবেদনকারীরা রোহিঙ্গা বলে সন্দেহ করা হয়েছিল। ঢাকা, বান্দরবান, ফেনীসহ বিভিন্ন স্থান থেকে রোহিঙ্গা সন্দেহে অসংখ্য আবেদন জব্দ করা হয়।’

Manual5 Ad Code

তিনি আরও বলেন, নির্বাচন অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় রোহিঙ্গারা প্রথমে এনআইডি পায়। এরপর এনআইডি ব্যবহার করে তারা পাসপোর্টের জন্য আবেদন করছে। রোহিঙ্গাদের পাসপোর্টের এসব আবেদনের প্রাথমিক অনুসন্ধান শুরু করেছিলাম। তবে শেষ করতে পারিনি। এখন ওইসব তদন্ত ডিপ ফ্রিজে। তারা রোহিঙ্গা হলেও অনেক প্রভাবশালী। এসব অনিয়মের সঙ্গে আপস না করায় আমাকে চাকরি হারাতে হয়েছে।

এদিকে চট্টগ্রাম পাসপোর্ট অফিস সূত্র জানায়, পাসপোর্ট আবেদনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা স্মার্ট কার্ডের ফটোকপি, পরিচয়পত্রের মূলকপি অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদর্শন করতে হবে। অপরদিকে ১৮ বছরের কম বয়সীদের জন্য জন্ম-নিবন্ধন সার্টিফিকেট, বাবা-মায়ের ছবি ও এনআইডির ফটোকপি জমা দিতে হয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক নাগরিকত্বের সনদও লাগে। টাকার বিনিময়ে রোহিঙ্গারা এসব কিছু ম্যানেজ করেই তারা পাসপোর্টের জন্য আবেদন করছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code