ক্যাপ্টেন কুলর আজ ৩৯তম জন্মদিন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আজ ৩৯তম জন্মদিন। অবিশ্বাস্য ক্যারিয়ারে তিনি এমন কিছু কীর্তি গড়েছেন যা তাকে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারে পরিণত করেছে। আর অধিনায়ক ধোনির তুলনা তো তিনি নিজেই। মাথা ঠাণ্ডা রেখে, চোখেমুখে বিন্দুমাত্র দুশ্চিন্তার ছাপ না রেখে যেভাবে অসংখ্য ম্যাচের ফল পাল্টে দিয়েছেন সত্যিকার অর্থেই তার কোনো তুলনা হয় না। সাফল্যের বিচারে ধোনিকে সর্বকালের সবচেয়ে সফল অধিনায়কদের একজন বলা হয়। ভক্তরা তাকে আদর করে ডাকে ক্যাপ্টেন কুল বলে। তবে ব্যাটসম্যান ধোনির সাফল্যও কোনো অংশে কম নয়। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। এই ফরম্যাটে তার সাফল্য রীতিমত ঈর্ষণীয়। ৩৫০ ওয়ানডে খেলা ধোনির সংগ্রহ ৫০.৫৭ গড়ে ১০ হাজার ৭৭৩ রান। ওয়ানডেতে ৫০-এর অধিক গড়ে কমপক্ষে ১০ হাজার রান করা মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান ধোনি। অন্যজন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে ১০ হাজার রান করা ১৪ জন ব্যাটসম্যানের মধ্যে একমাত্র সত্যিকারের মিডল অর্ডার ব্যাটসম্যান ধোনি। দলের লক্ষ্য তাড়া করে জেতা ম্যাচে তার ব্যাটিং গড় ১০২.৭১! যা বিশ্বের যে কোনো ব্যাটসম্যানের চেয়ে বেশি আরও একটি চমকে দেওয়া বিষয় হলো, লক্ষ্য তাড়ায় ধোনি অপরাজিত থাকা অবস্থায় ম্যাচের মাত্র ২টিতে হেরেছে ভারত। অর্থাৎ, জয়ের হার ৯৪%! অজি গ্রেট মাইকেল বেভানের ক্ষেত্রে এই হার ৮৩.৩৩%। ক্যারিয়ারে ৯০ টেস্ট খেলে ধোনির সংগ্রহ ৩৮.০৯ গড়ে ৪ হাজার ৮৭৬ রান। আর ৯৮ টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৩৭.৬০ গড়ে ১ হাজার ৬১৭ রান। শুরুতে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগলেও ২০০৫ সালে পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে ১৪৮ রানের ঝড়ো এক ইনিংস খেলে নিজের আগমনী বার্তা দেন ধোনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বড় শট খেলার সামর্থ্যের কারণে খুব দ্রুতই লক্ষ্য তাড়ায় সবচেয়ে কার্যকর ব্যাটসম্যানে পরিণত হন তিনি। ক্রমেই নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফিনিশার-এ পরিণত করেন ধোনি। ২০০৫ সালে এক ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটিতে হারতে বসা ম্যাচ জিতিয়ে চমকে দেন তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে লক্ষ্য তাড়ায় নেমে ১৮৩ রানের ইনিংসটি তাকে ফিনিশার হিসেবে স্থায়িত্ব এনে দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code