ক্রিকেটে লাল কার্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: ফুটবলের মতো ক্রিকেটেও লাল কার্ডের প্রচলন হতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর্দা উঠবে। এর কয়েকদিন আগে সিপিএলের আয়োজকরা শনিবার স্লো ওভার রেটের কঠোর শাস্তি ঘোষণা করলো।

Manual5 Ad Code

লাল কার্ড প্রথা চালু করছে সিপিএল আয়োজকরা। নির্ধারিত সময়ের মধ্যে ২০তম ওভার শুরু করতে না পারলে একজন খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠাবেন আম্পায়ার কিংবা ম্যাচ রেফারি।

Manual2 Ad Code

টি-টোয়েন্টির এক ইনিংস শেষ করার সময় ৮৫ মিনিট। বরাদ্দ থাকা সময়ের মধ্যে ১৮তম ওভার শুরু করতে না পারলে একজন বাড়তি খেলোয়াড়কে ফিল্ডিং সার্কেলের ভেতরে থাকতে হবে, মোট পাঁচজন। আর ১৯তম ওভারও যদি নির্ধারিত সময়ে শুরু করতে না পারে, তাহলে দুজন ফিল্ডারকে থাকতে হবে ৩০ গজ বৃত্তের ভেতরে, মোট ৬ জন। আর শেষ ওভার সঠিক সময়ে শুরু করতে না পারলে অধিনায়কের বাছাইকৃত একজনকে বের করে দেওয়া হবে মাঠ থেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code