ক্ষুদ্র উদ্যোক্তাদের ই-কমার্সে অন্তর্ভুক্ত করতে নতুন উদ্যোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

অর্থনীতি ডেস্কঃ দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক ব্যবসা তথা ই-কমার্সে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। শুরুতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের উদ্যোক্তাদের জন্য ই-কমার্স প্ল্যাটফরম তৈরিতে সহায়তা করা হবে। এছাড়া ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় বাজার সংযোগে সহায়তা প্রদান করা হবে।

 

Manual3 Ad Code

এ লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সমঝোতা অনুযায়ী ৬৪ জেলায় বিসিকের ডিসপ্লে সেন্টারগুলোকে অনলাইন প্ল্যাটফরমের আওতায় আনা, পণ্য উৎপাদন এবং বিপণনে নিযুক্ত কর্মী, উদ্যোক্তা এবং সমবায় সমিতিগুলোর জন্য প্রশিক্ষণ বিষয়ে কারিগরি পরামর্শ প্রদান করা হবে। এটুআইয়ের একশপ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে উদ্যোক্তারা ই-বিপণন করতে পারবেন।

 

Manual4 Ad Code

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান প্রমুখ। এ সময় জানানো হয়, বিসিকের প্ল্যাটফরমটি একশপের সঙ্গে সংযুক্ত থাকবে। যেখানে বিসিকের উদ্যোক্তারা একশপের লজিস্টিকস সেবা এবং অনলাইনে পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবে। পাশাপাশি সারা দেশে ছড়িয়ে থাকা একশপের বিস্তৃত নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে পারবে। দেশে এবং দেশের বাইরে ই-কমার্স সংযোগ তৈরিতে একশপ সহযোগিতা দেবে।

 

 

Manual1 Ad Code

 

বিসিকের চেয়ারম্যান বলেন, বিসিক ৫ম প্রতিষ্ঠান হিসেবে ওয়ান স্টপ সেবা প্রদান শুরু করতে যাচ্ছে। অনুষ্ঠানে জানানো হয়, এই সমঝোতার আওতায় আগামীতে বিসিকের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বাজারমুখী দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদান এবং এর শিল্পনগরীগুলোতে ‘অন-দ্য-জব’ প্রশিক্ষণ বা উদ্যোক্তা তৈরিতে সহায়তা দেওয়া হবে। নাগরিক সেবা সহজ করা, ডিজিটাল সেবায় রূপান্তর, জাতীয় ডিজিটাল সিস্টেমসমূহের সঙ্গে সংযোগ এবং ডিজিটাল সেবা প্রদান ব্যবস্থার বাস্তবায়নে এটুআই এবং বিসিক একসঙ্গে কাজ করবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code