খালি পেটে চা পানের অভ্যাস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: সকালে ঘুম থেকে উঠেই অনেকে চায়ের কাপে চুমুক দেন। এর পর থেকে দিনে একাধিকবার চা পান করার অভ্যাস অনেকেরই আছে।

Manual1 Ad Code

তবে কখনো কি ভেবে দেখেছেন, আপনার প্রতিদিনকার এই অভ্যাস স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক হতে পারে!

Manual3 Ad Code

যদিও চা খুবই জনপ্রিয় এক পানীয়, আবার এটি স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। তবে খালি পেটে চা বা কফি কোনোটিই পান করা উচিত নয়। খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি বা বদহজম হতে পারে।

চায়ে থিওফাইলাইন নামক একটি যৌগ থাকে, যা শরীরের আর্দ্রতা শুষে নেয়। এই যৌগের ডিহাইড্রেটিং প্রভাব থাকায় কোষ্ঠকাঠিন্য হতে পারে।

Manual2 Ad Code

আবার সকালে চা পানের পর প্রথমে মুখের ব্যাকটেরিয়া চিনিকে ভেঙে ফেলে, যা মুখে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। এতে দাঁতের এনামেলের ক্ষয় হয়।

Manual3 Ad Code

অনেকে আবার সকালে দুধ চা পান করেন। এতে পেট আরও ফুলে ওঠে দিয়ে ও অ্যাসিডিটিতে ভুগতে হয় দিনভর। দীর্ঘদিনের এই অভ্যাস থেকে হতে পারে আলসারও। বিশেষজ্ঞদের মতে, চা পান করার সবচেয়ে ভালো সময় হলো খাওয়ার ১-২ ঘণ্টা পরে। সকালেও এটি পান করতে পারেন, তবে খালি পেটে নয়।

আর দুধ চা এড়িয়ে যান। কারণ এর থেকে কোনো পুষ্টিগুণ শরীর পায় না। তার চেয়ে ভেষজ বিভিন্ন চা যেমন- গ্রিন টি, তুলসি টি, লেমনগ্রাস টি ইত্যাদি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code