খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে যা বললেন ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্টঃ ‘বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে ফের জেলে পাঠানো হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে প্রতিহিংসাপরায়ণ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৪ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

Manual4 Ad Code

ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনার এই ধরনের উক্তি। তারা যে গণতন্ত্র এবং স্বাধীনতায় বিশ্বাস করে না তা স্পষ্ট।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন সময় এ মন্তব্য করলেন যখন দেশে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে। মানুষ তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। দেশে যখন বিভিন্ন ধরনের সংকট চলছে তখন এ ধরনের হুমকি।

Manual5 Ad Code

বিএনপি মহাসচিব বলেন, কোনো হুমকিতেই চলমান আন্দোলনকে দমন করতে পারবে না। মানুষ অধিকার আদায়ের জন্য লড়াই করছে সংগ্রাম করছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code