খাশোগি হত্যায় জড়িত ৭৬ সৌদি নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ   তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি খুনের ঘটনায় সৌদি আরবের সাবেক এক কর্মকর্তা ও রাজকীয় একটি বাহিনীর ওপর আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির ৭৬ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। খাশোগি হত্যাকাণ্ডে সৌদি ক্রাউন প্রিন্স অনুমোদন দিয়েছিলেন বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরপরই ওয়াশিংটনের রিয়াদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিল।

 

গোয়েন্দা প্রতিবেদনে মোহাম্মদ বিন সালমানকে ভিন্নমতাবলম্বী সাংবাদিক খুনে দায়ী করা হলেও শুক্রবার যুক্তরাষ্ট্র সরাসরি তার ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে যেন কাজের সম্পর্ক বজায় থাকে, তা নিশ্চিত করতেই তার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে সম্পর্কের পুনর্মূল্যায়ন, ফাটল ধরানো নয়।

 

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বাইডেন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছিলেন; তারই ধারাবাহিকতায় খাশোগি হত্যাকাণ্ড সংক্রান্ত গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ এবং সৌদি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞার এসব পদক্ষেপ এল বলে ভাষ্য পর্যবেক্ষকদের। বাইডেনের আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের শীর্ষ তেল উৎপাদক দেশ সৌদি আরবের একের পর এক মানবাধিকার লংঘনকে ছাড় দিয়ে গিয়েছিল বলে সমালোচকরা অভিযোগ করে আসছেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় খাশোগি খুনের ঘটনায় সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সাবেক উপপ্রধান আহমেদ আল-আসিরি এবং সৌদি রয়েল গার্ডস র‌্যাপিড ইন্টারভেনশন ফোর্সের (রিফ) ওপর নিষেধাজ্ঞা দেয়। খাশোগি হত্যাকাণ্ডে রিফের ভূমিকার বিষয়টি সম্প্রতি প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এসেছে। বিবৃতিতে বলেছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, ‘জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যায় জড়িতদের অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।’

Manual3 Ad Code

 

যুক্তরাষ্ট্র পরে ৭৬ সৌদি নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞাও জারি করে। সীমানার বাইরে সাংবাদিক ও ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করা দেশগুলোকে শায়েস্তা করতে বাইডেন প্রশাসনের নেওয়া নতুন নীতির আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কেবল যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারাই নন, কিছু কিছু ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যদের ওপরও এই বিধিনিষেধের প্রয়োগ দেখা যেতে পারে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code