হ্যামট্রামি সিটির প্রাইমারী নির্বাচনের ভোট আজ

লেখক: Shiuly
প্রকাশ: ৮ মাস আগে

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস

Manual3 Ad Code

আজ ভোট। হে ঠিক ই শুনছে যুক্তরাষ্ট্রের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হ্যামট্রামি সিটির ভোট। বাংলাদেশী ও আরব আমেরিকান অধ্যুষিত এবং যুক্তরাষ্ট্রের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হ্যামট্রামিকে অনুষ্ঠিত হবে প্রাইমারী নির্বাচন।

Manual8 Ad Code

ভোটে হাওয়া আজ বেশ অনুভব হবে এই সিটি বাসিন্দাদের। সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ৩টি ভোট কেন্দ্রে প্রায় ১৩ হাজারেরও অধিক ভোটার ভোট প্রদান করবেন বলে আশা করা যাচ্ছে। তবে আগে ভাগেই প্রায় ৩ হাজারের অধিক অনুপস্থিত ভোটার তাদের ব্যালট জমা দেয়ায় ভোট কেন্দ্রে উপস্থিতি অনেকটা কমে যাবে বলে ধারণা করা যাচ্ছে।

Manual1 Ad Code

এই নির্বাচনে নানা দেশের অভিবাসীরা যারা স্থায়ী হয়েছেন এবং নিজেদের স্বপ্ন বুনছেন, আর আগামি প্রজন্মের জন্য সুখি সমৃদ্ধ সিটি গড়তে চান
তারাই এগিয়ে এসেছেন- এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন বাংলাদেশী এবং ১ জন আরব আমেরিকান যিনি ইয়েমনী বংশোদ্ভূত। সিটি কাউন্সিলে রয়েছেন ১২ জন প্রার্থী এর মধ্যে ৪ জন বাংলাদেশী আমেরিকান। প্রাইমারী নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ২ জন মেয়র প্রার্থী ৬ জন কাউন্সিলম্যান প্রার্থী বাছাই হবেন নভেম্বরের চুড়ান্ত নির্বাচনের জন্য।

নির্বাচন নিয়ে প্রত্যেকের আলাদা আলাদা রয়েছে দৃষ্টিভঙ্গি। নির্বাচনী প্রচারনায় ব্যস্ত মেয়র প্রার্থী মুহিত মাহমুদ, খান হোসেইন এবং এডাম আলহারবী’র সাথে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনজনই তাদের জয়ের ব্যাপারে খুবই আশাবাদী বলে জানিয়েছেন। মুহিত মাহমুদের সিটি কাউন্সিলের অভিজ্ঞতা থাকলেও পেশায় প্রকৌশলী অন্য দুই প্রার্থী এডাম আলহারবী এবং খাঁন হোসেইন রাজনীতিতে একেবারেই নতুন মুখ। মেয়র পদে আরেক প্রার্থী মিষ্টার বাংলাদেশের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চারজন বাংলাদেশী কাউন্সিলম্যান প্রার্থীর মধ্যে মোঃ মাফুজুর রহমান আদনান যিনি মাহফুজ আদনান নামে বেশ পরিচিত। কমিউনিটিতে যার অবস্থান আলাদা। বাংলাদেশে থাকাকালে সমাজ, দেশ নিয়ে অনেক কাজ করেছেন তিনি। শিক্ষা, রাজনীতি, ধর্ম, সামাজিক কাজে তিনি বেশ পরিচিত
এই নির্বাচনের মাধ্যমে তার অবস্থান আরো পরিস্কার হবে আশা করা যায়।
রেজাউল করীম চৌধুরী হচ্ছেন নতুন মুখ, তবে কমিউনিটিতে তার বেশ সুখ্যাতি রয়েছে একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। বাংলাদেশী অন্য দুই প্রার্থী আবু মুসা এবং নাইম চৌধুরীর রয়েছে সিটি কাউন্সিলের অভিজ্ঞতা।
হ্যামট্রামিক সিটি কাউন্সিলের নির্বাচন এবং প্রার্থীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ নানারকম আলোচনা সমালোচনা চলছে কমিউনিটিতে। বিষয়টি সিটির গণ্ডী পাড়ি দিয়ে ষ্টেট এটর্নী জেনারেলের অফিস পর্যন্ত গড়িয়েছে। হ্যামট্রামিক শহরের মানুষ আশা করছেন আজকের নির্বাচনের স্বচ্ছতার মাধ্যমে হ্যামট্রামিক সিটি তার পুরানো ঐতিহ্য পুনরুদ্ধারে সামর্থ্য হবে।

Manual7 Ad Code

ডেট্রয়েট সিটি দ্বারা প্রায় সম্পুর্ন ভাবে পরিবেষ্টিত প্রায় ২ বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত হ্যামট্রামিক শহরের লোকসংখ্যা বর্তমানে ৩০ হাজারের মতো। মিশিগান ষ্টেটের ঘনবসতিপুর্ন প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই শহর নানা সমস্যায় জর্জরিত। খাবার পানি, পয়ঃনিষ্কাশন, রাস্তা-ঘাট, স্কুল, আবাসন সমস্যা, অপরাধ এবং বাজেট ঘাটতি থেকে শুরু করে বিশৃঙ্খলা রয়েছে প্রশাসন এবং সিটি কাউন্সিলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • হ্যামট্রামি সিটির প্রাইমারী নির্বাচনের ভোট আজ
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code