শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে জমজমাট পোশাকের বাজার

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual6 Ad Code

সংগ্রাম দত্ত

Manual6 Ad Code

শারদীয় দুর্গোৎসব বাঙালির সবচেয়ে বড় আনন্দোৎসব। পূজাকে ঘিরে উৎসবের আবেশ শুধু মণ্ডপে বা আরাধনায় সীমাবদ্ধ থাকে না, বরং ছড়িয়ে পড়ে বাজার-হাট ও পোশাকের দোকানগুলোতেও। পূজার আগমনী সুর বাজতেই নতুন পোশাক কেনার ধুম পড়ে যায়, আর এই আনন্দে রঙিন হয়ে ওঠে শ্রীমঙ্গল উপজেলা শহরের কাপড়ের বাজার।

Manual3 Ad Code

শহরের আদি শ্রীলক্ষ্মী বস্ত্রালয়, এমবি বিজনেস এস্টাবলিশমেন্ট, বিলাস, বসুন্ধরা, গীতাশ্রীসহ অফিস রোডের কাপড়ের দোকানগুলো এখন জমজমাট কেনাকাটায় মুখর। গ্রাহকদের ভিড়ে দোকানগুলো যেন উৎসবেরই আরেক রঙিন প্রতিচ্ছবি।

Manual5 Ad Code

আদি শ্রীলক্ষ্মী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সুভাষ দেবনাথ জানান, পূজা উপলক্ষে তাদের দোকানে এসেছে নানারকম নতুন কালেকশন। রয়েছে পশমিনা শাড়ি, রাজভোগ শাড়ি, রাজরানী শাড়ি, মধুরানী শাড়ি, মসলিন, হাফ সিল্ক, পিউর সিল্ক, কাতান ও ঐতিহ্যবাহী ঢাকাইয়া জামদানী। শাড়ির পাশাপাশি গ্রাহকদের জন্য রয়েছে বৈচিত্র্যময় মানসম্মত কাপড়ের সমাহারও।

দোকানগুলোতে ঘুরে দেখা যায়, নতুন পোশাকের বাহারে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে সবার মাঝে। কেউ শাড়ি বেছে নিচ্ছেন, কেউ আবার পরিবারের সদস্যদের জন্য সেলাই করা কাপড় খুঁজছেন। পূজার সাজে নিজেকে রঙিন করে তুলতে সবার চোখে-মুখে লেগে আছে এক ধরনের আনন্দচ্ছটা।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এভাবেই প্রাণ ফিরে পেয়েছে শ্রীমঙ্গলের কাপড়ের বাজার। ব্যবসায়ীরা যেমন বিক্রিবাটায় সন্তুষ্ট, তেমনি ক্রেতারাও খুঁজে পাচ্ছেন উৎসবের আনন্দের এক অনন্য রূপ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে জমজমাট পোশাকের বাজার
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code