এন এস ফাউন্ডেশন কর্তিক আয়োজিত কোরআন কণ্ঠ প্রতিযোগিতার পরিসমাপ্তি দৃষ্টি প্রতিবন্ধী তাওহীদুলের চমক!

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্টঃ কুলাউড়া উপজেলার রবিরবাজারের নোবেল একাডেমিতে শুদ্ধ সুরে পবিত্র কোরআন তিলাওয়াত বিষয়ে প্রতিযোগিতা “কোরআন কন্ঠ-২০২২”এর চূড়ান্ত পর্ব সমাপ্ত হয়েছে।
এন এস ফাউন্ডেশনের আয়োজনে দক্ষিণ লংলার ৬টি ইউনিয়নের প্রায় শতাধিক প্রতিযোগির অংশগ্রহণে বাছাইপর্ব শেষে এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন ২১ জন প্রতিযোগি।

১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকার করেন পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী তাওহীদুল ইসলাম। দ্বিতীয় হন টিলাগাঁও ইউনিয়নের বাংলাটিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মাহবুবুর রহমান সাফওয়ান ও তৃতীয় স্থান অধিকার করেন কর্মধা ইউনিয়নের ফটিগুলি রহমতাবাদ মাদ্রাসার শিক্ষার্থী জিসান আহমদ।

সমাপনী অনুষ্টানে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্টানের প্রধান অতিথি মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি এডভোকেট নওয়াব আলী আব্বাছ খান।
এন এস ফাউন্ডেশনের পরিচালক বেলাল আহমদ খানের সভাপতিত্বে এবং ক্বারী বেলাল হাসান ও সৈয়দ হাবিবুন নুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, রবিরবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান, রবিরবাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মাসুক আহমদ, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মোঃ নাসির উদ্দিন, সমাজ সেবক আব্দুস সালাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কোরআন কন্ঠ বোর্ড প্রধান মাওলানা ইয়াসিন আলী।

Manual7 Ad Code

প্রতিযোগিতায় পৃথিমপাশা,কর্মধা, রাউৎগাঁও, হাজিপুর, শরিফপুর ও টিলাগাঁও ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।

Manual5 Ad Code

কোরআন কন্ঠ প্রতিযোগিতায় ১ম স্থান বিজয়ী দৃষ্টি প্রতিবন্ধী তাওহিদুল ইসলাম নগদ ১০ হাজার টাকা, ২য় স্থান বিজয়ী মাহবুবুর রহমান সাফওয়ান ৭ হাজার টাকা, ৩য় স্থান বিজয়ী জিসান আহমদ ৫ হাজার টাকা এবং চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা উপহার ১ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সকল প্রতিযোগিকে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে।

Manual4 Ad Code

প্রতিযোগিতার সমাপনী পর্বে সুমধুর সুরে কোরআন তিলাওয়াত করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সবুজকুঁড়ি ইসলামি শিল্পী গোষ্ঠীর পরিচালক ক্বারী সাইফুল ইসলাম, রাহে মদিনা ইসলামি শিল্পী গোষ্ঠীর সহ পরিচালক ক্বারী নিজাম উদ্দিন। নাশিদ পরিবেশন করেন রাহে মদিনা ইসলামি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।

এন এস ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী সারওয়ার খান বাবলু এবং দেশ প্রবাসের কিছু উদার মানুষের পৃষ্ঠপোষকতায় কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রথম বারের মতো শুদ্ধসুরে কোরআন শিক্ষার এ মহতী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দসহ উপস্থিত দর্শক স্রোতা এবং সূধীজন।
সকলেই আশাবাদী এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা কোরআন শিক্ষা গ্রহণে আরও বেশি উৎসাহী হবেন,প্রেরণা লাভ করবেন।

Manual7 Ad Code

শুরু থেকে শেষ পর্যন্ত এ আয়োজনে যে যেভাবে সহযোগিতা, পরামর্শ, সময় ও শ্রম দিয়েছেন সর্বোপরি অনুষ্ঠান সফল করেছেন তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকল সফলতা আপনাদের উৎস্বর্গ করে ত্রুটি বিচ্যুতির দ্বায় বোর্ড সচিব হিসেবে মাথা পেতে নিয়ে আন্তরিকভাবে ক্ষমা মার্জনা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code