গজারিয়ায় কৃষকের ধান খলায় তুলে দিলেন গ্রামবাসী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

গজারিয়া প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় গোসাইরচর গ্রামবাসীর উদ্যোগে একই গ্রামের ধনী,দরিদ্র,ইমাম,দল মত ভুলে সবাই মিলে বিনা মুল্যে কৃষক আবুবকরের এক বিঘা জমির ধান কেটে খলায় তুলে দিলেন গ্রামবাসী। শনিবার সকালে গোসাইরচর ঠাকুর বাড়ির মহিউদ্দিন ঠাকুরের উদ্যোগে করোনা দূর্যোগে এলাকায় শ্রমিক সংকটে কৃষকের খাদ্য ঘরে তুলতে গ্রামের সবাই মিলে এ কাজ করেছেন।

Manual2 Ad Code

মহিউদ্দিন ঠাকুর বলেন গ্রামের বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহন করছি।গোসাইরচর গ্রামবাসীর উদ্যোগে আবুবকর ভাইয়ের এক বিঘা জমির ধান কেটে খলায় তুলে দিলাম। ধান কাটায় অংশ গ্রহন করেছে গজারিয়া ইউনিয়ন আওয়ামী শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম, একই সমাজের মসজিদের ইমামসহ নানা পেশার মানুষ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code