গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাষ্ট্র: পিটার হাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: কোনও নির্দিষ্ট দলকে নয়, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

পিটার হাস বলেন, কোনও নির্দিষ্ট দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি, যেটি বাংলাদেশের জনগণকে আগামী সরকার নির্বাচনের সুযোগ করে দেবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী, আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করি। যেখানে কোনও পক্ষ থেকেই সহিংসতা হবে না। আমরা বিশ্বাস করি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রত্যেকের ভূমিকা আছে। সরকার, গণমাধ্যম, রাজনৈতিক দল, বিচার বিভাগ, সুশীল সমাজ, নিরাপত্তা বাহিনী—প্রত্যেককে তার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

Manual1 Ad Code

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান কী জানতে চাইলে পিটার বলেন, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনও অবস্থান নেই। এটি রাজনৈতিক দলের ব্যাপার। আমরা কেবল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং সহিংসতামুক্ত নির্বাচনের ব্যাপারে আগ্রহী।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code