গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে সিলেটের জেলা প্রশাসক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫শ কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

Manual5 Ad Code

গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে সিলেট নগরীর রিকাবি বাজার, চৌহাট্টা ও রেলস্টেশন এলাকার ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

Manual1 Ad Code

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, প্রচণ্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে, এ কথা শুনে আমি আমার সহকর্মীদের নিয়ে মাঠে নেমেছি। আমরা ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। এছাড়া প্রকৃত শীতার্তদের সড়কের পাশে থাকা অসহায়দের খুঁজে বের করে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা নগরের বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি।

Manual6 Ad Code

কনকনে শীতে কম্বল পেয়ে খুশি শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা।

গভীর রাতে জেলা প্রশাসকের হাত থেকে কম্বল পেয়ে সিলেট রেলস্টেশনে ছাউনির নিচে শরীরে একটি মাত্র পাতলা কাপড় জড়িয়ে আশ্র্রয় নেওয়া আয়শা বেগম বলেন, রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় ডিসি স্যার কম্বল দেন তাতে আমি খুশি হয়েছি। আমি কোনোমতে কাপড় জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করি। কেউ নেই যে তার কাছে যাব।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code