গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

Manual4 Ad Code

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার সকাল ১০ টা থেকে কোটালীপাড়া উপজেলা পাবলিক ইনিস্টিটিউশনে এ বিশেষ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির এর নির্দেশনায় ১০৫ পদাতিক ব্রিগেড এর ব্যবস্থাপনায় কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্সের সহযোগিতায় ১৪ ইষ্ট বেঙ্গল কর্তৃক এ বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়।

ক্যাম্পেইন পরিচালনাকারী ইউনিট ১৪ ইস্ট বেঙ্গল এর অধিনায়ক লেঃ কর্ণেল শুভ ইসলাম জানান, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কোটালীপাড়া উপজেলার যে সকল গর্ভবতী মায়েরা বর্তমানে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আতংক ও দরিদ্রতার কারণে ডাক্তার দেখাতে হাসপাতালে আসতে পারছে না, তাদের জন্য এ বিশেষ ক্যাম্পেইনটি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

Manual7 Ad Code

কোটালীপাড়া উপজেলার মোট ১২০ জন গর্ভবতী মহিলাকে সামরিক ও বেসামরিক ৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল টিম চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এ ছাড়া এ সংকটময় মুহুর্তে সকল রোগীর মাঝে ত্রাণ বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code