গল্পে সিনেমা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: নায়িকা ববি ঢালিউডের অন্য নায়িকাদের চেয়ে বেশ আলাদা। ঢালিউডের দৃশ্য-অদৃশ্য তেমন কোনও জটিলতায় পাওয়া যায় না। বরং ক্রমশ নিজেকে বিস্তৃত করে চলেছেন অনেকটাই নীরবে।

নায়িকা হিসেবে সুনাম অর্জনের পর প্রযোজক হিসেবেও সফল ‘বিজলী’ কন্যা। এবার তিনি হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। তার গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, নাম ‘মাস্টারমাইন্ড’।

Manual5 Ad Code

ববি জানান, এই সিনেমার গল্প ও কনসেপ্ট তার নিজের। আসন্ন ঈদের পর সিনেমাটি নির্মাণ করছেন সৈকত নাসির।

করোনাকালে ঘরবন্দি থেকে কিছু গল্প ও কনসেপ্ট তৈরি করেছিলেন ববি। এরমধ্যে বাবা-মেয়ে আর স্বামী-স্ত্রীর থ্রিলিং কিছু ঘটনা নিয়ে গল্প সাজিয়েছেন এই নায়িকা। নির্মাতা সৈকতের সঙ্গে আলোচনা করে দাঁড় করালেন ‘মাস্টারমাইন্ড’সহ আরও তিনটি গল্প।

ববির ভাষ্যে, ‘‘মাস্টারমাইন্ড-এর গল্প শুনেই সৈকত ভাই বলে ওঠেন এটা মাইন্ডব্লোয়িং স্টোরি। এটা নিয়ে আগে কাজ করা যায়। বাকিগুলো পরে।’’

Manual1 Ad Code

এই অভিনেত্রী জানান, গল্পটা তার দেখা নয়, ইমাজিনেশন থেকে সৃষ্টি। সেই গল্পের সূত্র ধরে চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু।

Manual5 Ad Code

ববি জানান, করপোরেট কালচার এবং আন্ডারওয়ার্ল্ড নিয়েই এই গল্প। গল্পটা নায়িকার হলেও, সিনেমাটি তাকে ঘিরে একদমই নয়। সচেতনভাবে জানান ববি।

Manual1 Ad Code

নির্মাতা নাসির জানান, ‘মাস্টারমাইন্ড’ পুরোপুরি অ্যাকশন থ্রিলার গল্প। শুটিং প্ল্যান দুবাই, রামুজি ফিল্ম সিটি এবং বাংলাদেশ।

এটাই প্রথম নয়, আগেও ববির গল্পে কাজ হয়েছে। তবে সেটি টিভির জন্য। সেই টেলিছবিটি প্রচার করেছে চ্যানেল আই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code