গাঁজা বৈধ করা ইতিহাসের সেরা ভুলগুলোর একটি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

কানাডা প্রতিনিধি:

Manual6 Ad Code

কানাডার কিছু অংশে গাঁজা বৈধ করাটা ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। বিশ্বখ্যাত টাইম সাময়িকীকে দেওয়া ‘বর্ষসেরা ব্যক্তি’–সংক্রান্ত এক সাক্ষাৎকারে এলটন জন এ মন্তব্য করেন।

Manual7 Ad Code

এ বিষয়ে এলটন জন বলেন, ‘আমি বরাবর এটাকে আসক্তি হিসেবে দেখে আসছি। এটা মানুষকে অন্য মাদকের দিকে নিয়ে যায়। যদি আপনি আসক্ত হয়ে পড়েন, আমি যেমনটা হয়েছিলাম, তখন আপনার স্বাভাবিক চিন্তাশক্তি লোপ পাবে।’

এলটন জন সরাসরি মন্তব্য করেন, ‘যুক্তরাষ্ট্র আর কানাডার কিছু অংশে গাঁজা বৈধ করার ঘটনা ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি।’

Manual6 Ad Code

প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী, গীতিকার ও পিয়ানোবাদক এলটন জন নিজেও একসময় মাদকাসক্ত ছিলেন। নিরাময়কেন্দ্রে থাকার পর সেই ‘অন্ধকার জীবন’ থেকে সদর্পে ফিরেও এসেছেন তিনি।

এলটন জনের দীর্ঘদিনের লেখার অংশীদার বার্নি টাউপিন স্মৃতি হাতড়ে বলেন, ‘একসময় তিনি (এলটন জন) মাদকে আসক্ত ছিলেন। আমি তাঁর জন্য আতঙ্কিত ছিলাম। ওই সময়টা একেবারে ভয়ংকর ছিল।’

সম্প্রতি দৃষ্টিশক্তি হারিয়েছেন ৭৭ বছর বয়সী এলটন জন। চলতি মাসের শুরুতে লন্ডনে অনুষ্ঠিত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা: মিউজিক্যাল’-এর প্রিমিয়ারের পর আবেগাপ্লুত এলটন জন নিজেই জানান, সংক্রমণের কারণে তাঁর একটি চোখ পুরোপুরি দৃষ্টিশক্তিহীন হয়ে পড়েছে। অন্যটিও ঝাপসা। চিকিৎসা চলছে তাঁর।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code