গাংনীতে মানবাধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

আমিরুল ইসলাম অল্ডাম গাংনী (মেহেরপুর) :

Manual3 Ad Code

মানবাধিকার সুরক্ষায় তারণ্যের অভিযাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে মানবাধিকার দিবস-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় অফিস চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলাসহকারী কমিশনার(ভূমি)কর্মকর্তা ইয়ানুর রহমান ,গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন আহমেদ,উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আমিরুল ইসলাম,জাতীয় পার্টি জেপির জেলা সভাপতি আব্দুল হালিম, গাংনী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মৎস্য অফিসার মীর জাকির হোসেন , উপজেলা সমবায় অফিসার মাহবুবুর রহমান,সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট আ,লীগ নেতা আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ,গাংনী উপজেলানির্বাহী অফিসার দিলারা রহমান।তিনি বলেন, মানবাধিকার বর্তমান বিশ্বে একটি বহুল আলোচিত বিষয় । জাতি ধর্ম, বর্ণ, ভাষা, নারী পুরুষ ভেদে মানুষের সকল মৌলিক অধিকারসমূহকে সমুন্নত রাখা এই দিবসের মূল লক্ষ্য। জাতিসংঘ সনদে বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের সকল প্রকার নিরাপত্তা, নিরপেক্ষতা, আদালত কর্তৃক সুবিচার , স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code