

ডেস্ক নিউজ: গাইবান্ধা উপনির্বাচনে কী কারণে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয় দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রিসাইডিং অফিসারদের ভাষ্যমতে নির্বাচনি কর্মকর্তাসহ সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। ভোট শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে এবং কোনও বিশৃঙ্খলা হয়নি বলেও প্রিসাইডিং অফিসাররা জানিয়েছেন।
গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সিইসি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা নগর পরিবহন ২২ ও ২৬নং বাস রুট যাত্রাপথের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।