চীনের পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েছেন কিম!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং তার পরিবারের সদস্যদের জন্য চীনের তৈরি করোনা ভাইরাসের পরীক্ষামূলক নিয়েছেন। মঙ্গলবার এক মার্কিন বিশ্লেষক এমনটাই দাবি করেছেন।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

জাপানের দু’টি বেনামি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাংক সেন্টার ফর ন্যাশনাল ইন্টারেস্টের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ হ্যারি কাজিয়ানিস জানিয়েছেন, ইতোমধ্যেই চীনের পাঠানো ওই ভ্যাকসিন গ্রহণ করেছেন কিম । এছাড়া উত্তর কোয়িার আরও শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তাও এই ভ্যাকসিন গ্রহণ করেছেন।

Manual1 Ad Code

১৯ফোর্টিফাইভ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে কাজিয়ানিস লিখেছেন, চীনা সরকারের সরবরাহকৃত এই ভ্যাকসিনের জন্য ধন্যবাদ জানিয়েছে উত্তর কোরিয়া।

 

তবে কিম জং উন চীনের কোন কোম্পানির ভ্যাকসিন গ্রহণ করেছে সেটি জানায়নি কাজিয়ানিস।

Manual8 Ad Code

চীনের জাতীয় ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্ম , সিনোভ্যাক, ক্যানসিনোবায়ো তিনটি করোনার ভ্যাকসিন তৈরি করছে। তবে এই কোম্পানিগুলোর একটিও তাদের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফল এখনো প্রকাশ করেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code