গাউসিয়া কমিটি নিউইয়র্কের উদ্যোগ পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

হাকিকুল ইসলাম খোকন

শুক্রবার,৫ সেপ্টেম্বর নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে সন্ধ্যা সাড়ে ৭টায় গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখা,ইউএসএ”র ঈদ‍্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কর্মসূচি হিসেবে ছিল জিকিরে মোস্তফা মাহফিল, পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সঃ)র জীবনী শীর্ষক আলোচনা, মিলাদ- মাহফিল এবং জিকিরে সামা। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখা,ইউএসএ”র ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান।

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়্র সহযোগী অধ্যাপক ড.এমদাদুর রহমান চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারী মোহাম্মদ ফারুক,মুলধারার রাজনৈতিক ও বিশিষ্ট ব‍্যাবসায়ী গিয়াস আহমেদ,সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক সৈয়দ হেলাল উদ্দিন মাহমুদ ।এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি হাজী মোঃনাদের এবং সঞ্চালনা ও পরিচালনা করেন উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিদ্রাহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে প্রশংসিত হয়েছেন সাংবাদিক পলাশ নন্দী।, অনুষ্ঠানে জিকিরে নাতে মোস্তফা মাহফিল পরিবেশন করা হয় । অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বাপসনিউজ এডিটর ও জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম প্রধান সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,কামাল হোসেন মিঠু,নাজিম উদ্দিন,মাসুদ সিরাজী,জসিম উদ্দীন,আবদুল হামিদ,রুমি চৌধুরী,মনির হোসেন,সালাহউদ্দিন,জামাল,আসাদ হোসেন,হেলাল উদ্দিনের আরে অনেকে। অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া ও প্রার্থনা শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে হামদ-নাত পরিবেশন করে এবং মহানবীর জীবনী থেকে শিক্ষণীয় বিষয়াবলি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁদের বক্তব্যে মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

এছাড়া মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ব মানবতার শান্তি, দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর হামদ-নাত পরিবেশন করে এবং মহানবীর জীবনী থেকে শিক্ষণীয় বিষয়াবলি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁদের বক্তব্যে মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।

এছাড়া মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ব মানবতার শান্তি, দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন অত্র শাখা কমিটির উপদেষ্টা ও কর্মকর্তা প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • গাউসিয়া কমিটি নিউইয়র্কের উদ্যোগ পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code