গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সিলেটের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সিলেট মহানগর শাখার সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুন) বিকেল ৪টায় সিলেট নগরীর আম্বরখানাস্থ পুস্তক ও বিপনন প্রতিষ্ঠান জসিম বুক হাউসে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
কবি-গীতিকার ও শিক্ষক এইচ আই হামিদের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও কাউন্সিলর নাজনীন আকতার কনা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জসিম বুক হাউসের সাহিত্য সেবার সভাপতি কবি ও নাট্যকার ছয়ফুল আলম পারুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিগলী স্কুল এন্ড কলেজ জাউয়া সুনামগঞ্জের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রফিকুল ইসলাম, কবি নগর বার্তার সম্পাদক কবি ছামির হোসাইন ছাদি, প্রাবন্ধিক জুবের আহমদ সার্জন।
কবি কামাল আহমদ ও গাঙচিল সাহিত্য পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম এহিয়া, নিউজ এ২৪ ডটকমের সম্পাদক সাংবাদিক এম. এ. ওয়াহিদ চৌধুরী, জসিম বুক হাউসের সত্ত্বাধিকারী ও প্রকাশক জসিম উদ্দিন, বুলবুল আহমদ, জামিল আহমদ, কবি রোকসানা বেগম, সুফিয়া বেগম, জিয়া উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code