গাজায় শিশু হত্যার নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

লন্ডন অফিস:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শনিবার ভ্যাটিকানের সরকারের সদস্যদের তিনি বলেন, গাজায় শিশুদের ওপর বোমা নিক্ষেপ করা হয়েছে। এটি নির্মমতা, যুদ্ধ নয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের সাত শিশুসহ ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। এর একদিন পরই ইসরায়েলের প্রতি নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস।

Manual2 Ad Code

পোপ বলেন, আমি এটি বলতে চাই। আমি এটি বলতে চাই কারণ এটি আমার হৃদয় ছুঁয়ে যায়। তারা প্রতিশ্রুতি অনুযায়ী জেরুজালেমে অবস্থিত খ্রিস্টান চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতাকেও সেখানে প্রবেশ করতে দেয়নি।

Manual4 Ad Code

তার এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তাকে দ্বৈত নীতির অভিযোগে অভিযুক্ত করেছে ইসরায়েলি সরকার। এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র পোপের মন্তব্যকে ‘বিশেষভাবে হতাশাজনক’ বলে বর্ণনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code