গাজার অর্থনীতি আগের অবস্থায় ফিরতে ৩৫০ বছর লাগবে: জাতিসংঘ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী ও বিধ্বংসী সামরিক অভিযান চলছে গাজায়। এতে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ফিলিস্তিনের এই উপত্যকাটি। এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ভেঙে পড়েছে গাজার অর্থনীতিও। আর এই অর্থনীতি যুদ্ধের আগের অবস্থায় ফিরতে ৩৫০ বছর সময় লাগবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সোমবার (২১ অক্টোবর) প্রকাশিত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যদি আগামীকাল যুদ্ধ শেষ হয় এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি হামলার আগের অবস্থায় ফিরে যায়, তবু গাজার বিধ্বস্ত অর্থনীতিকে আগের দুর্বল অবস্থায় ফেরাতে ৩৫০ বছর লাগতে পারে।

Manual5 Ad Code

কারণ হিসেবে তারা বলেছে, যুদ্ধ শুরুর আগে থেকেই গাজার অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল দুর্বল। সেখানে জ্বালানি, বিদ্যুৎ ও পানির তীব্র ঘাটতি ছিল।

Manual4 Ad Code

২০০৭ সালে গাজার ক্ষমতা দখল করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই ইসরায়েল ও মিসরের আরোপিত অবরোধের অধীনে ছিল গাজা। পূর্ববর্তী চারটি যুদ্ধ এবং হামাস ও পশ্চিম তীরে পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে বিভেদও গাজার অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছিল।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code