গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ১৩৩ কর্মী নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

গাজায় ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত জাতিসংঘের ১৩৩ কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘের ত্রাণ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সংস্থা ইউএনআরডব্লিউএ গতকাল শনিবার তথ্যটি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

Manual5 Ad Code

সামাজিক প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইউএনআরডব্লিউএ বলেছে, ‘আমাদের কর্মীরা তাঁদের সন্তানদের নিয়েই কর্মস্থলে যায়। এতে তারা নিরাপদ আছে কিনা জানা যায়। নয়তো মৃত্যুবরণ করা যায় একসঙ্গে।’

সংস্থাটি পোস্টে আরও বলেছে, ‘গাজায় বেসামরিক নাগরিকদের অবস্থা অসহনীয়। আমরা এমন একপর্যায়ে পৌঁছে যাচ্ছি যেখান থেকে আর ফিরে আসা যায় না।’

Manual4 Ad Code

পোস্টের শেষে সংস্থাটি জানায়, এ পর্যন্ত ১৩৩ জন ইউএনআরডব্লিউএ কর্মী ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন। বেশির ভাগই নিহত হয়েছেন তাঁদের পরিবারের সঙ্গে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত অভিযানের মধ্যে গাজার দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭১টি মরদেহ ও ১৬০ জন আহত ব্যক্তি পৌঁছেছে। একই সময়ে দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ৬২টি মরদেহ ও ৯৯ জন আহত ব্যক্তি পৌঁছেছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে এক সপ্তাহের যুদ্ধবিরতির শেষে গত ১ ডিসেম্বর থেকে গাজা উপত্যকায় পুনরায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বিমান ও স্থল হামলায় অন্তত ১৭,৭০০ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৮,৭৮০ জনেরও বেশি আহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানান, নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই শিশু ও নারী। পাশাপাশি তিনি জানান, ইসরায়েলি হামলায় প্রাণহানির পাশাপাশি গাজায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছেন চিকিৎসাকর্মীরাও। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৯০ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

Manual2 Ad Code

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ইসরায়েলি হামলায় অন্তত ১০২টি অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে গেছে। এর বাইরে ইসরায়েলি হামলায় ১৬০টি চিকিৎসাকেন্দ্র বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২০টি হাসপাতাল ও ৪৬টি প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।

ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী, হামাসের হামলায় এক হাজার ২০০ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code