অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ মুহূর্তে দেশটিতে করোনার উর্ধ্বমুখী সংক্রমণ চলছে। এরই মুখে ঘটল এ মৃত্যুর ঘটনা।

স্থানীয় সময় সোমবার ওমিক্রনে আক্রান্ত ওই অশীতিপর ব্যক্তি মারা যান। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। প্রায় দুই বছর অস্ট্রেলিয়ায় নতুন প্রাদুর্ভাব ঠেকাতে দফায় দফায় বিধিনিষেধ দেওয়া হয়েছে। অবশেষে কিছু অংশ থেকে বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছিল। এমন সময়ে ওমিক্রনে প্রথম মৃত্যু তাতে বাদ সাধল। খবর রয়টার্স, ডয়চে ভেলে ও আল জাজিরার।

Manual2 Ad Code

এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে এর থাবা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code